ব্রাহ্মণবাড়িয়া, শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২১: আশুগঞ্জে শিক্ষক নেতৃবৃন্দের ইন্ধনে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করতে বাধ্য হয়েছেন প্রধান শিক্ষক। শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় টিমের সরেজমিন পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। স্কুলের জীর্ণশীর্ণ এবং রেজিস্ট্রার থেকে সম্প্রতি সরকারি করণে উন্নীত হওয়া স্কুলটিতে নেই কোন প্রকল্পের উল্লেখযোগ্য অনুদান।গত অর্থবছরে শিক্ষা অধিদপ্তর থেকে অনুদান পেয়েছেন মাত্র ৭০ হাজার টাকা। প্রকল্পের টাকা যথা নিয়মে ব্যয় করা হয়েছে মর্মে শরীফপুর পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানিয়েছেন। তবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলাটি দায়ের করা হয়েছে তা স্পষ্ট বিভিন্নজনের বক্তব্যে ফুটে উঠেছে।
বিএমএসএফ-এর পর্যবেক্ষণ টিমকে প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান তিনি প্রথমে বিষয়টি শিক্ষক নেতৃবৃন্দকে জানালে তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন। তবে মামলার আসামী আশিকুর রহমান রনি বিএমএসএফ জানিয়েছেন, আশুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রম পরিদর্শন করতে বিভিন্নসময় অনুরোধ করেন। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি। আমরা তার কথা অনুযায়ী সেখানে গিয়েছিলাম, তবে চাঁদাবাজির কোন ঘটনাই ঘটেনি।
তবে স্থানীয় কিছু রাক্ষুসে সাংবাদিকের পরিকল্পিত ঈশারায় মামলাটি দায়ের করা হয়েছে । আলী আজিম সম্পাদিত সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকায় শিক্ষা বিভাগ নিয়ে একাধিক দূর্ণীতির সংবাদ প্রকাশের কারণে তাকে আজ মিথ্যা মামলায় কারাবাস করতে হচ্ছে। ওই সাংবাদিক দ্বয় আশুগঞ্জের শিক্ষা উন্নয়নের বিভিন্ন দুর্নীতির সংবাদ প্রকাশের রেশ ধরে পূর্বপরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয় জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য আশুগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষায় লক্ষ লক্ষ টাকা উন্নয়নের নামে আত্মসাৎ এবং দুর্নীতির চিত্র স্থানীয় ও জাতীয় পত্রিকায় একাধিকবার প্রকাশ করা হয়। আর এই ঘটনায় সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চলতি দায়িত্বে সাহারা ও শিক্ষক নেতৃবৃন্দ জড়িত যা সংবাদে উল্লেখ রয়েছে তারই বহিঃপ্রকাশ ঘটাতে পূর্বপরিকল্পিতভাবে সংশ্লিষ্ট সাংবাদিককে ফাঁসাতে মিথ্যা অভিযোগ সাজানো হয়।
পর্যবেক্ষণ টিমের প্রধান বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর,সহ- সভাপতি সোহেল আহমেদ,যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন নিলু, , ইকবাল হোসেন ,সাংগঠনিক সম্পাদক, এম এ আকরাম, আমিনুল ইসলাম আহাদ,কোষাধ্যক্ষ শারমীন সুলতানা মিতু,কেন্দ্রীয় কমিটি সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি শিবলী সাদিক খান,সিনিয়র সহ সভাপতি ঢাকা উত্তর সেহলী পারভীন,ভৈরব শাখার সভাপতি সাবির হোসেন রাজু, নাসির নগর শাখার সভাপতি আব্দুল হান্নান প্রমূখ।
বিএমএসএফ'র পক্ষ থেকে মামলাটি সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে সাংবাদিক আলী আজমের নি:শর্ত মুক্তির দাবি করেন। বিকেলে ব্রাক্ষনবাড়িয়া জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ১৪ দফা বাস্তবায়নে আলোচনা অনুষ্ঠিত হয়।
Comments
শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
New
স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দের ইন্ধনে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের-বিএমএসএফ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ________ বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন