ঢাকার দোহারে বেগুন চুরি করে বিক্রির সময় ফাহাদ (২৪) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। রোববার (১৯ সেপ্টেম্বর) উপজেলার সোনারবাংলা গ্রামে এঘটনা ঘটে। এর আগে সোনারবাংলা গ্রামের দশ বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনি জেল থেকে জামিনে মুক্তি পায়। আটককৃত ফাহাদ উপজেলার বটিয়া বালুর মাঠ এলাকার মইফল পরমানিকের ছেলে। তারা এর আগে সোনারবাংলা গ্রামের বাসিন্দা ছিলো।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, সোনার বাংলা গ্রামের বিভিন্ন বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে তিন সপ্তাহ জেল খেটে গত বুধবার জামিনে বের হয় ফাহাদ। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় স্থানীয় সাহেব আলীর বাড়িে এক ঝাকা বেগুন চুরি করে থানার মোড়ে বিক্রি করতে গেলে, সাহেব আলী কে ধরে সোনার বাংলা গ্রামে নিয়ে যাওয়া হয়। এসময় উত্তেজিত এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ফাহাদ বিভিন্ন বাড়িতে চুরি ও নানা অপকর্মের সাথে জড়িত বলে জানায় এলাকাবাসী। এ ব্যপারে জানতে চাইলে মুঠোফোনে দোহার থানার এসআই মাসুম লাভলু জানান, আমরা হাসপাতালে গিয়ে ফাহাদকে দেখেছি। সে চুরি করেছে কিনা বিষয়টা খোঁজ নিয়ে দেখবো। এর আগে একটি মামলায় জামিনে ছিল সে।
Comments
রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
New
দোহারে ধরা পড়লো বেগুন চোর
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন