ঢাকার দোহার উপজেলায় সোনালী রানী রাজবংশী (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সোনালী রানী রাজবংশীর স্বামী শ্রীকৃষ্ণ রাজবংশীকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সোনালী রানী রাজবংশীকে তার স্বামীসহ শশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এছাড়া তার স্বামী শ্রীকৃষ্ণ তাকে বারবার মরতে বলতেন। একপর্যায়ে এমন অত্যাচার সহ্য করতে না পেরে সোমবার রাত আনুমানিক পৌনে নয়টার দিকে ঘরের দরজা বন্ধ করে ফাঁসি দেয় সোনালী।ঐ সময় তার স্বামী ঘরের দরজা বন্ধ দেখে সোনালীকে ডাকাডাকি করে। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে সোনালীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা সাধনা রাজবংশী বাদী হয়ে দোহার থানায় হত্যা প্ররচণার অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা পাঠানো হবে।এ ব্যাপারে দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
Comments
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
New
দোহারে গৃহবধূর ঝুলন্ত লাশ। স্বামী আটক
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন