ঢাকা: নবাবগঞ্জ উপজেলার দৈনিক আমাদের সময়ের পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি এবং বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন অন্তরকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ডাকাতবাড়ি নামক সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে।
গুরুত্বর আহত নাজমুল হোসেন অন্তর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের মো. মানিক বেপারীর ছেলে।
তিনি আমাদের সময়ের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি, চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির নবাবগঞ্জ প্রতিনিধি ও নববাংলা নামে একটি আঞ্চলিক পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত।
নাজমুলের স্বজনরা জানান, শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে সাংবাদিক নাজমুল হোসেন অন্তর মোটরসাইকেলযোগে দোহার উপজেলার একটি নিউজ প্রোগ্রাম ও ওয়াজ মাহফিলের প্রোগ্রাম শেষে নিজ বাড়ি খানেপুর যাওয়ার পথিমধ্যে ডাকাতবাড়ি নামক সেতুর উপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক নাজমুলের সাথে থাকা মোবাইল ফোন, মোটরসাইকেল, নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে রাতেই তাকে তার পরিবারের লোকজন নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
রবিবার (২৬ জানুয়ারি ) দুপুরে সাংবাদিক নাজমুলের ভাই নয়ন বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ভাইয়ের (সাংবাদিক নাজমুল) মোটরসাইকেলটি উপজেলার দেওতলা স্কুলের পাশে ইছামতি নদীর পাড় থেকে পুলিশ উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে গেছেন। বর্তমানে ভাইয়ের অপারেশন করার জন্য হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, নাজমুলের ভাই ও আত্মীয়ের সাথে কথা হয়েছে। ২ জন ছিলো বলে জানা গেছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতি নয় পূর্ব শত্রুতা বলে ধারণা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। তবে নাজমুল একটু সুস্থ হলে তার সাথে কথা বলে আরো বেশি তথ্য পাওয়া যাবে।
Comments
রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
New
দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন