ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিকাশের দোকানী মো. ইমন (২৫) কে পিটিয়ে নগদ দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। দোকানী গুরুত্বর অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর লোহার ব্রীজে একদল বখাটে এ ঘটনা ঘটায়। ঘটনার পর রাত ১২টার দিকে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী দোকানী মো. ইমন বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিছানা থেকে জানান, বারুয়াখালী ইউনিয়নের উত্তর আলালপুর মসজিদ সংলগ্ন স্থানে তার বিকাশের দোকান রয়েছে। সোমবার রাত ৮টার দিকে আলালপুরের দোকান থেকে গ্রাহকের বিকাশের দুই লাখ নগদ টাকা দিতে খানেপুর বাজারে যাচ্ছিলেন ইমন।
এসময় খানেপুর উচ্চ বিদ্যালয়ের ফটকে আগে থেকে অবস্থান নেয়া স্থানীয় শুভ, সৌরভসহ অজ্ঞাত ৪/৫ জন বখাটে যুবক ইমনের গতিরোধ করে টেনে হিচরে ব্রীজের উপর নিয়ে যায়। সেখানে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। বখাটেদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে পীঠ, পাসহ শরীরে মারাত্মকভাবে জখম করে।
কাছে থাকা দুই লাখ টাকা হাত থেকে ছেড়ে দেয়া না পর্যন্ত বখাটেরা ইমনকে পেটাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্বজন ও এলাকাবাসী তাকে আহতাবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল জানান, এ ঘটনায় ভুক্তভোগী দোকানীর খোঁজ নেয়া হচ্ছে।
Comments
বুধবার, ২৪ জুলাই, ২০২৪
New
নবাবগঞ্জে যুবক কে পিটিয়ে টাকা ছিনতাই
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন