মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলায় রায়হান(২০) নামের এক যুবক ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মৈনটঘাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার রাইপাড়া ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মো. হিরার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৈনটঘাট এলাকায় বালু ব্যবসায়ী মো. খোকনের ট্রাকের সাথে ধাক্কা লেগে রায়হান আহত হয়। স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় রাস্তায় রায়হানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যায়। রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রায়হানের পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments
রবিবার, ৫ মে, ২০২৪
New
দোহারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন