ঢাকার দোহারে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৫নং সুতারপাড়া ইউনিয়নের স্বতন্ত্র ৬ চেয়ারম্যান প্রার্থী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুরচর আশ্রয়ণ প্রকল্প মাঠে তারা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার বেপারী সব প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা ৬ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি- প্রতিটি নির্বাচনী ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক। যাতে প্রতিটি ভোট কেন্দ্র নির্বাচন কমিশন সরাসরি তদারকি করতে পারে। কোনো অনিয়ম দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাদ্দাম বেপারী বলেন, ক্ষমতাসীন দলের লোকজন আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছেন। শুধু তাই নয়, নির্বাচনের নিয়ম ভেঙ্গে ৩০টির অধিক নির্বাচনী প্রচারণায় ক্যাম্প তৈরি করেছেন। আমরা ইতোমধ্যে লিখিত আকারে নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করেছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, ভোটের মাঠে হার-জিত আছে, শেষ পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো এবং অগণতান্ত্রিক উপায়ে পেশিশক্তি ব্যবহার করে কেউ জনতার ভোট ছিনতাইয়ের চেষ্টা করলে আমরা সকলে মিলে তা প্রতিহত করার চেষ্টা করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন- চেয়ারম্যান প্রার্থী বায়েজিদ হোসেন বাদল চোকদার, নুরুল আলম, চঞ্চল মোল্লা, মেহেদী হাসান সাদ্দাম বেপারী ও আব্দুল মালেকসহ প্রত্যেক প্রার্থীদের সমর্থকরা।
Comments
শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
New
দোহারে সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সব স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন