দোহারে ১০০ শত পিস ইয়াবাসহ যুবক আটক - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শনিবার, ১৮ জুলাই, ২০২০

দোহারে ১০০ শত পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: ঢাকার দোহারে ১০০ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোদাবাড়ি সৈয়দ আলমের মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. মেহেদী হাসান উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকার মৃত আয়নাল সিকদারের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মেঘুলা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মেহেদীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।Facebook

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags