
মানবাধিকার বার্তাঃ
ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বেড়িবাঁধ স্লুইসগেট এলাকায় স্থাপন করা হয়েছে সুগন্ধ্যা চাইনিজ এন্ড রেস্টুরেন্ট। বাহিরে চাইনিজ রেস্টুরেন্টে লেখা থাকলেও ভীতরে পরিচালিত কার্যক্রম বিনোদনমূলক একটি পার্ক৷ এখানে ঢুকতে প্রবেশ মূল্য রাখা হয় ২০ টাকা করে। এছাড়া ভীতরে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা৷ সেখানেও নেই স্বাস্থ্যবিধি৷
পার্ক বা বিনোদন কেন্দ্রের জন্য নেই কোন সরকারি অনুমোদন। বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশনা দিলেও কিন্ত মানছে না এই সুগন্ধ্যা প্রতিষ্ঠান৷ এছাড়া মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
প্রতিষ্ঠানের বাহিরে লেখা রয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলুন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকুন। এমনকি অারও ভালো ভালো বাণীও রয়েছে৷ কিন্তু ভিতরে ঢুকার পর দেখা যায় ভিন্ন জগৎ। একসাথে বেশকিছু লোকজন চলাচল এবং অতিরিক্ত দর্শনার্থী প্রবেশে এখন এই প্রতিষ্ঠানটিতে রয়েছে করোনার ঝুঁকি। এভাবে চলতে থাকলে করোনার বিস্তার বাড়তে পারে,এমনটাই বলছেন সচেতনমহল৷ 

এছাড়া পণ্যের গায়ে লেখা মূল্য তালিকার চেয়েও রাখা হয় অতিরিক্ত দামে৷ এতে অনেক অাগত দর্শনার্থীদের বিপাকে পড়তে হচ্ছে। এমনকি অন্যান্য খাবারের দামও অতিরিক্ত নেওয়া হয় বলে অভিযোগ করেন অাগত দর্শনার্থীরা৷
শুধু তাই নয় করোনা প্রতিরোধে সরকার যেসব নির্দেশনা রয়েছে তা কিছুই মানছে না এই সুগন্ধা চাইনিজ রেস্টুরেন্ট।
স্থানীয়দের প্রশ্ন যদি চাইনিজ রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে কেন ঢুকতে ২০ টাকা লাগবে।যখন একটি বিনোদন কেন্দ্র পার্ক বা গার্ডেন হয়ে থাকে তখনই সেখানে টিকিটের মূল্য রাখা হয়।
এবিষয়ে সুগন্ধ্যা চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজের এর নাম্বারে সংযোগ দিলে প্রতিষ্ঠানে দায়িত্বরত মামুন জানান, স্বাস্থ্যবিধি মেনেই সুগন্ধ্যা চাইনিজ রেস্টুরেন্ট চালানো হচ্ছে। পণ্যের গায়ে মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হয় কি না অামার জানা নেই৷ যদি বেশি নেওয়া হয়ে থাকে তাহলে পরবর্তীতে অার নেওয়া হবে না৷
বিনোদন কেন্দ্র নাকি রেস্টুরেন্ট এটা’ জানতে চাইলে তিনি জানান, এটা রেস্টুরেন্টে। বিনোদন কেন্দ্র নয়৷
বিনোদন কেন্দ্র নাকি রেস্টুরেন্ট এটা’ জানতে চাইলে তিনি জানান, এটা রেস্টুরেন্টে। বিনোদন কেন্দ্র নয়৷
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজু প্রতিবেদককে বলেন, সরকারি নির্দেশনা না মানার কোন সুযোগ নেই৷ যদি স্বাস্থ্যবিধি না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করেন তাহলে ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
(চলবে -)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন