দোহারে লটাখোলা এলাকার স্বর্ণ ব্যবসায়ী তপন কুমার কে হত্যা - - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

দোহারে লটাখোলা এলাকার স্বর্ণ ব্যবসায়ী তপন কুমার কে হত্যা -

মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র লটাখোলা এলাকায়, স্বর্ণ ব্যবসায়ী তপন কর্মকার(৪৫) কে মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিট নিজ বাড়িতে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে বুধবার বেলা ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।তপন ওই এলাকার মৃত গোপাল কর্মকারের ছেলে ও জয়পাড়া বাজারের লক্ষী জুয়েলার্সের মালিক।
নিহতের স্ত্রী লক্ষী কর্মকার বলেন, তপনের হঠাৎ চিৎকারে জেগে উঠি। ঘরের বাহিরে এসে রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখতে পাই। চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখে অজ্ঞান হয়ে যাই। এরপরের ঘটনা সর্ম্পকে আর কিছু বলতে পারে না বলে জানান।
নিহতের স্বজন রামপ্রসাদ বলেন, রাত ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টার মধ্যে তিন থেকে ৪ জন লোক হঠাৎ এসে তপন কর্মকারকে ঘর থেকে বাহিরে আসতে বলে। এসময় তিনি ঘর থেকে বাহিরে আসলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় তপনের বড় ভাইয়ের স্ত্রী মনি কর্মকার তার ঘর থেকে বাহিরে বের হলে দুর্বৃত্তরা মনি কর্মকারকে তুলে নিয়ে যায়। সকালে তাকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
দোহার থানার ওসি তদন্ত মো. আরাফাত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags