দোহারের কুসুম হাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চরকুশাই বিল্লাল শেখ এর অর্থায়নে জামালচর যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে আজ বিকেল ৪ টায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত একশত পরিবারের মাঝে ত্রান দাতার নিজ বাড়িতে ইফতারি আইটেম সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRC ঢাকা জেলা দঃ এর সেক্রেটারি মানবতাবাদী হাজী নাছির উদ্দিন পল্লব, জামালচর যুব সমাজের প্রতিষ্ঠাতা শিপন মাহমুদ ও সভাপতি চঞ্চল খান, ত্রান দাতার বাবা শেখ হেলাল উদ্দিন (ফেলু মিস্ত্রী) এবং যুবসমাজের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী টিমের সদস্যবৃন্দ।
ব্যক্তি উদ্যোগে রোজার ঠিক একদিন আগে ইফতারির সব খাদ্যসামগ্রীর সাহায্য পেয়ে গ্রামবাসীর চোখে মুখে ছিলো খুশির আমেজ। ত্রান সাহায্য পেয়ে তারা ত্রান দাতা ও ত্রানকার্যে লিপ্ত সকল ব্যক্তির জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেন।
কিভাবে এই দুঃসময়ে নিজ উদ্যোগে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা যায় সে ব্যাপারে সংক্ষিপ্ত সতর্ক ও সচেতনতা মূলক কথা বলেন - চঞ্চল খান ও মানবাধিকার কর্মী হাজী নাছির উদ্দিন পল্লব ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন