জামালচর যুব সমাজের ত্রান বিতরণ - - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

জামালচর যুব সমাজের ত্রান বিতরণ -


এবার ত্রানের পর ইফতারির আইটেম সহ সাহায্য সহযোগিতা নিয়ে আবারও কর্মহীন মানুষের পাশে জামালচর যুব সমাজ।
আজ বৃহস্পতি বার সকাল ১০ টায় সংস্থাটি র নিজ কার্যালয় দোহারের করিমগঞ্জ বাশতলায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মূল উদ্যোক্তা চঞ্চল খান অত্র সংগঠনের সভাপতি ও সার্বিক সহযোগিতায় সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদ্বয়।
দোহারে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এযাবতকাল সংগঠন টি প্রায় শতেক তিনশো লোকের খাদ্যসামগ্রী র ব্যবস্থা করেছে ও করছে। করোনা ভাইরাস এর লকডাউনের সময়কাল বর্ধিত করা হলে সামনের দিনগুলোতেও তারা আরও কিছু সংখ্যক অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াবে বলে সংগঠন টির কর্মকর্তারা এসডিপি মানবাধিকার বার্তাকে জানান।
এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী (বাঃ মানবাধিকার কমিশন -BHRC) ঢাকা জেলা দঃ এর সচিব হাজী নাছির উদ্দিন পল্লব এবং যুব সমাজের সকল সদস্য ও কর্মকর্তাগন।
মানবাধিকার কর্মী জনাব পল্লব সাহেব বলেন -
দোহারের বিভিন্ন সামাজিক সংস্থার মধ্যে "জামালচর যুব সমাজ "  সামাজিক মানব কল্যানে এক অন্যতম আইডল! সংস্থাটির জন্মলগ্ন থেকেই সদস্যবৃন্দরা নানা মূখি সমাজ কল্যানকর কর্মসূচি পালন করে আসছে,যা আশেপাশের অনেক মানুষের অনেক  আস্থা কুড়িয়েছে। সব গ্রামে যদি যুব সমাজের মত এমন তরুন উদ্যমী সমাজ সেবক গড়ে উঠতো তাহলে সমাজের সর্বস্তরে শান্তি ও উন্নয়ন হতো। আমরা এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags