মানবাধিকার বার্তাঃ
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত সাজু মন্ডল (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মদিনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজু মন্ডল। পরে মঙ্গলবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সাজু মন্ডল উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রসাদ গ্রামের নুরু মন্ডলের ছেলে।আনোয়ার মন্ডলের ছোট ভাই। সে তার বড় ভাই আনোয়ার মন্ডলের সাথে পালামগঞ্জ বাজারে ফার্নিচার এর ব্যবসা করে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার পালামগঞ্জ কবরস্থানের পাশে মিলন শিকদারের জায়গায় দোকান উঠাতে গেলে বিলেরপাড় এলাকার আব্দুল হাকিম (আমিন) বাঁধা দেয়। বুধবার(১২ অক্টোবর) সকালে সেখানে দুই পক্ষের উপস্থিতিতে জমি মাপা হচ্ছিল। সেখানে বাজারের ব্যবসায়ী সাজু মন্ডল ও আনোয়ার হোসেন মন্ডল উপস্থিত ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে বিলেপাড় গ্রামের আব্দুল হাকিম আমিনের নেতৃত্বে বিলেরপাড়ের ফজল খানের ছেলে নান্টু, মধ্যলটাখোলার রহমআলীর ছেলে সোহাগ, লটাখোলা এলাকার জিল্লু মিয়ার ছেলে রবিউল, বিলেরপাড় এলাকার কামালসহ আরও কয়েকজন অর্তকিত হামলা করে সাজু মন্ডল ও আনোয়ার মন্ডলকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতরা চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে গিয়েও আব্দুল হাকিমের বাহিনী দ্বিতীয় দফায় মারধর করে গুরুতর আহত করে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত সাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার আরও অবনতি হলে যাত্রাবাড়ীর মদিনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাজু মারা যায়।
এবিষয়ে মিলন শিকদার বলেন, পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন বড় ইকরাশী মৌজার ১৪৫৯ আরএস দাগের ২৭ শতাংশ জমি আমাদের পরিবারের রেকর্ডীয় সম্পত্তি। সেখানে দোকানঘর তুলতে গেলে বিলেরপাড়ের হাকিম বাধা দেয়। হাকিমের দাবি এই জমি তিনি লীজ সূত্রে মালিক। গত ১২ অক্টোবর বুধবার দুপক্ষের উপস্থিতিতে জমি পরিমাপ হচ্ছিল। বাজারের ফার্নিচার ব্যবসায়ী সাজু ও তার ভাই আনোয়ার চাউল নিয়ে বাড়ি যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পূর্বপরিকল্পিতভাবে আব্দুল হাকিম ওরফে হাকিম আমিনের নির্দেশে তার ভাড়াটিয়া বাহিনী আমাদের উপর আক্রমণের চেষ্টা করলে আনোয়ার ও সাজু এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর চিকিৎসরত অবস্থায় আজ সে মারা যায়।আমি এই হত্যা কান্ডের বিচার চাই।খুনিদের ফাসি চাই।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসলাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পিটিয়ে হত্যার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। খুব তাড়াতাড়ি আসামীরা গ্রেপ্তার হবে।
Comments
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
New
দোহারের পালামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে অবশেষে মারা গেলো সাজু মন্ডল
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন