ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়ার টিকেএম উচ্চ বিদ্যালয়ে বোরকা পড়ে বিদ্যালয়ে আসায় ছাত্রীরা হেনস্তার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। শিক্ষার্থীরা অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কাজী আব্দুল মুন্নাফের বিরুদ্ধে এমন অভিযোগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা জানান, আমরা বোরখা পড়ে স্কুলে আসায় দীর্ঘদিন ধরে আমাদের নানা রকম ইঙ্গিত, বাজে ব্যবহার, গালাগালি, মারধর ও বিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কাজী আব্দুল মুন্নাফ।
শিক্ষার্থীরা আরও জানান, স্যার আমাদেরকে নানাভাবে বিরক্ত করে আসছেন। তিনি কারণে অকারণে আমাদের হাত ধরেন। আমরা স্যারকে যদি বলি স্যার হাত না ধরেও তো কথা বলা যায়। স্যার আমাদের বলেন তোদের হাত না ধরলে আমার কথা বলতে ভালো লাগে না। এমনকি কথা বলতে বলতে আমাদের মাথায়, পিঠেও হাত দেন তিনি। আসলে আমরা স্যারের কাছ থেকে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছি। শিক্ষার্থীরা বলেন, এতো দিন স্যারের ভয়ে আমরা অনেক কিছু সহ্য করছি, কিন্তু আর না। তাই আমরা এখন স্যারের এমন কুরুচি চরিত্রের বিরুদ্দ্বে কথা বলতে বাধ্য হচ্ছি।
জানা যায়, কাজী আব্দুল মুন্নাফ শিকারী পাড়া ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারার বোন জামাতা হওয়ার কারণে অবিভাবক ও ছাত্র ছাত্রীরা ভয়ে এতোদিন কিছুই বলেননি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরিক্ষার্থী নববাংলাকে বলেন, মঙ্গলবার আমরা বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা ও আনার জন্য বোরকা পড়ে বিদ্যালয়ে প্রবেশ করি। আমাদের বোরকা পড়ে আসাটা কাজী আব্দুল মুন্নাফ স্যারের নজরে আসে। আমরা ক্লাসে প্রবেশ করলে তিনিও একটু পরে আমাদের ক্লাসে প্রবেশ করেন। তিনি এসেই উচ্চ মেজাজে আমাদের সকলকে বোরকা খুলতে বলেন। আমরা বোরকা খুলতে অস্বীকৃতি জানালে তিনি আমাদের মারধর করার চেষ্টা করেন এবং আজে বাজে কথা বলেন। শুধু তাই নয় তিনি সকল ছাত্র ছাত্রীদের সামনে আমাদের বোরকা খুলতে বাধ্য করেছেন। এছাড়া তিনি আমাদের ভয় দেখিয়ে বলেন, যারা বোরকা পড়ে স্কুলে এসেছে তাদের নামের লিষ্ট তৈরী করে লাল কালি দিয়ে মার্ক করে রাখবো। এদের কাউকেই আমি এসএসসি পরিক্ষার এডমিট দিবো না।
বোরকা পড়ে স্কুলে গিয়ে হেনস্থা হওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, ভাই আমাদের হাত-পা বাঁধা। তারা প্রভাবশালী, এজন্য কিছু বলতে সাহস পাই না। আমরা স্যারের এই আচরণে মর্মাহত।
বোরকা পড়তে বাধা দেওয়াসহ তার বিরুদ্ধে আসা নানা অভিযোগের কারণ জানতে চাইকে কাজী আব্দুল মুন্নাফ তার সমস্ত দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
এব্যাপারে জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম নববাংলাকে বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আমি এখনই পদক্ষেপ গ্রহণ করছি।
Comments
বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
New
নবাবগঞ্জে বোরকা পড়ে স্কুলে আসায় ছাত্রিকে ভৎসনা করলেন সে স্কুলের শিক্ষক মুন্নাফ
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ...
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলা সদর জয়পাড়ার তোহা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন