মানবাধিকার বার্তাঃ
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশসহ ৬ ডাকাত গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল। এসময় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মাদকও উদ্ধার করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এরমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।
এরআগে গোপন সংভাদের ভিত্তিতে ভোররাত পর্যন্ত অভিযান করে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয় গুলিসহ বিদেশী পিস্তল, দুইটি নকল পিস্তল, পুলিশের হ্যান্ডকাফ, ওয়াকিটকি, দুই সেট পুলিশ ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভূয়া পুলিশ আইডি কার্ডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এসময় তাদের তল্লাশী করে ইয়াবা-গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাতরা হলো-রাজশাহীর মো. শামীম রেজা (৩০), পটুয়াখালির পারভেজ (৩৫), ঢাকা জেলার হেলাল উদ্দিন (৩৫) ওয়াসিম ইসলাম (২৫), নাইম খান(২৭), ও ফেরদৌস আহমেদ রাজু(২৯)।
র্যাব জানায়, এই চক্রের দলনেতা শামীম রেজা কিশোর বয়স থেকেই অপরাধে জড়িত। গ্রামের একটি স্থানীয় স্কুল থেকে ৮ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করলেও কাজের সন্ধানে ২০০৫ সালে রাজধানীতে আসে। এক সময় মাদকাসক্ত হয়ে পড়ে ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে একটি ডাকাত বাহিনী গড়ে তুলে। সংঘবদ্ধ ডাকাত চক্রটি রাতের আধারে পুলিশের ভুয়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় টর্চ লাইট দিয়ে গাড়ি থামিয়ে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার, মোবাইল এবং দামি জিনিসপত্র তার বাহিনীর সদস্যদেরকে নিয়ে লুটপাট করত।
গ্রেফতার শামীম রেজা বিভিন্ন সময়ে ভূয়া পুলিশ অফিসার সেজে তার গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষকে মিথ্যা ও বানোয়াট ভাবে ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করত। গ্রেফতারকৃত সকল আসামীর নামে সাভারসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
Comments
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
New
সাভারে নকল ৬ পুলিশ গ্রেফতার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ...
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
মানবাধিকার বার্তাঃ ঢাকার দোহার উপজেলা সদর জয়পাড়ার তোহা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন