মানবাধিকার বার্তাঃ
সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা প্রত্যাহার এর প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাব এর সামনে প্রতিবাদ সমাবেশ চলাকালিন সময় সমাবেশের নেতৃবৃন্ধ বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে চলেছে। করোনা মহামারীর ভয়াল দুর্যোগেও সাংবাদিকরা হয়রানি ও নির্যাতনের ধকল থেকে রেহাই পাচ্ছেন না। সরকারের নতুন নতুন আইন, নির্দেশনার পাশাপাশি প্রজাতন্ত্রের একশ্রেণীর কর্মকর্তা কর্মচারীরাও ইদানিং সাংবাদিক নির্যাতনে অংশ নিচ্ছেন। এসবের কারণে সরকারের বহু ইতিবাচক পদক্ষেপও চাপা পড়ে বহিঃর্বিশ্বে কেবলই নেতিবাচক খবরাখবর ছড়িয়ে পড়ে, ক্ষুন্ন হয় দেশের ভাবমূর্তি। বুধবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ঢাকা জেলা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাঈদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিএমএসএফ দেশব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। একাত্মতা প্রকাশ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাংবাদিক নেতা লায়েকুজ্জামান লায়েক, সোহেল সানী, সংগঠনের আইন উপদেষ্টা এড. কাওসার হোসাইন, সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, সাংগঠনিক সম্পাদক এমএ আকরাম, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আবুল হাসান বেলাল, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, কেন্দ্রীয় নেতা আলহাজ্জ্ব মাসুম বিল্লাহ, ঢাকা জেলা উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সহ-সভাপতি উজ্জ্বল ভুইয়া, যুগ্ম-সম্পদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,
ঢাকা জেলা দঃ দক্ষিন এর সভাপতি নাছির উদ্দিন পল্লব,সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন,সহ সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোহাম্মদ রাব্বিল, যুগ্ম-সম্পদক রাহিম কমিশনার,আবু হানিফ শ্রাবণ , বাদল মৃধা,রাশেদ খন্দকার ও আনিস লিমন প্রমুখ।
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক সম্পাদক নঈম নিজাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনসহ ১১জনের বিরুদ্ধে চট্টগ্রামে হুইপ সামশুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করা হয়। একযোগে সারাদেশের প্রায় দেড়শতাধিক শাখায় এ কর্মসূচী পালন করে। নেতৃবৃন্দ অবিলম্বে হুইপ শামসুল হক চৌধুরীর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি করে সরকারের নিকট সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যুগোপযোগী আইন প্রণয়নের দাবি করেন।
Comments
বুধবার, ২৫ আগস্ট, ২০২১
New
বিএমএসএফ এর নেতা ও সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা -হামলার প্রতিবাদে মানব বন্ধন
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে দেবর কর্তৃক যৌন নির্যাতন ও হত্যা চেস্টা , মানবাধিকার কমিশন এর প্রচেষ্টায় অবশেষে থানায় মামলা নিজস্ব প্রত...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন