
মানবাধিকার বার্তাঃ ঢাকা নবাবগঞ্জ উপজেলার আলালপুর গ্রামে, বুধবার রাতে পিকিং আক্তার লাখি (২০) নামে এক নবধুর রহস্যজনক মৃত্যুর সংবাদ জানিয়ে তার স্বজনরা। মৃত লাখি উপজেলার পুরাতন বান্দুরা এলাকার মো. আলী বেপারীর মেয়ে। পরিবারের দাবি লাখিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে লাখি’র বড় ভাই রানা বেপারী জানান, রাত ১১ টা ২০ মিনিটে লাখির স্বামী ফাহিম সিকদার(২২) আমার বোন আফরোজা আক্তার রানী’র কাছে ফোন করে জানায়, লাখি মারা গেছে। এই সংবাদের ভিত্তিতে আমি ও পরিবারের অনান্য সদস্যরা আলালপুর লাখির স্বামীর বাড়িতে পৌছে দেখি মৃত লাখির লাশ খাটে পড়ে রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
এই বিষয়ে নবাবগঞ্জ থানার এস.আই মহিদুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরবর্তী ব্যবস্থা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন