মানবাধিকার বার্তা সংবাদ (ঢাকা) দোহার :
দোহার ও নবাবগঞ্জ উপজেলায় হতদরিদ্র,কর্মহীন সাধারণ পরিবার,মধ্যবিত্ত সহ প্রায় দুশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার সভাপতি মিসেস লাকী আহমেদ। তিনি নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের বান্দুরা গ্রামের প্র্য়াত বিশিষ্ট শিল্পপতি ও বান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খবির কোম্পানী সাহেবের মেয়ে ।
বুধবার উপজেলার বান্দুরা নিজ বাড়িতে এই ত্রান সামগ্রী বিতরন করা হয়।ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দঃ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন পল্লব, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী আল আমিন , মানবাধিকার কর্মী ও সমাজ সেবক জাকির হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এর আগেও তিনি ঢাকার ধানমন্ডির সোবহান বাগে তার নিজ কার্যালয়ের সামনে প্রায় চার শতাধিক অসহায় গরীব মানুষদের মাঝে ত্রান বিতরণ করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন