- মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০


 এসডিপি বার্তা দোহার (ঢাকা) মানবাধিকার রিপোর্ট :   করোনাভাইরাসের কারণে দিনমজুর ও দৈনিক রোজগার প্রায় বন্ধের পথে নিম্ন আয়ের মানুষের। এই দুর্যোগ মুহূর্তে দোহার থানা প্রশাসন মানবতার হাত বাড়িয়ে দিলেন ওসি তদন্ত মো. আরাফাত হোসেন।
গতকাল বুধবার দোহার জয়পাড়া এলাকার সড়কে একজন বৃদ্ধ পেটের দায়ে লাকরি বোঝাই ভ্যান নিয়ে যাচ্ছিলো। কিন্তু বয়সের ভারে ভ্যানটি চালাতে পারছিলেন। এমন সময় ওসি তদন্ত মো. আরাফাত হোসেন।তাকে সহযোগীতা করলেন যা আমাদের সমাজে চোখে পড়ে না। 
বেশকিছু দিন ধরে দোহার থানার আংশিক করোনা ভাইরাস এর সংক্রমণের আশংকায় লকডাউনের আওতায় রাখায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে যা খুবই লক্ষনীয় ও চোখে পড়ার মতো। তার মধ্যে ওসি তদন্ত আরাফাত হোসেনের পার্ফর্মেন্স খুবই লক্ষনীয় এবং আজকের এই মানবিক বিষয় টিও সকল মানুষের কাছে স্বরনীয় হয়ে থাকবে  অনেক দিন।এ প্রসংগে ঢাকা জেলা দঃ এর বাঃ মানবাধিকার কমিশন - BHRC এর সদস্য সচিব হাজী নাছির উদ্দিন পল্লব বলেন। - " অন্য যেকোনো সময়ের চাইতে এই সময়ের উপজেলা ও থানা প্রশাসন এর দেশ ও মানবের সেবায় অত্যন্ত চমৎকার দৃস্টান্ত স্থাপন করেছেন যা মনে রাখার মত। আর বিশেষ করে আমাদের তদন্ত ওসি জনাব আরাফাত হোসেন একজন ভালো মনের মানুষ দক্ষ অফিসার, তার এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এবং আমরা দোহারবাসী ও সুশীল সমাজের পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।"


সংবাদ টি শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags