এসডিপি বার্তা সংবাদ :
নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েল ট্রাস্ট বাস্তবায়নে মো: রোমান মিয়ার অর্থায়নে ঢাকার দোহার উপজেলায় নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জয়পাড়া ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে দোহার পৌর এলাকায় অবস্থানকারী নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে এ কার্যক্রম পরিচালিত হয়। খাদ্য সহায়তা সামগ্রীতে রয়েছে ১৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২কেজি আলু, ২কেজি আটা ও ১লিটার সয়াবিন তেল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোতালেব খান, সাবেক ছাত্রলীগ সভাপতি রাজিব শরীফ, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রনে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও জার্মান আওয়ামীলীগ আহবায়ক জনাব মাসুম মিয়া। সার্বিক সহযোগিতায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ , শিক্ষকবৃন্দ ও স্কাউট সদস্য, মিডিয়া ও মানবাধিকার কর্মীবৃন্দ ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন