এসডিপি বার্তা সংবাদ : দোহার উপজেলায় রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবার ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জ্যোতি বিকাশ চন্দ্র এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে লস্করকান্দা গ্রামে পাঁচদিন আগে সিঙ্গাপুর থেকে আসা আব্দুস সালামের বাড়িতে। প্রবাসীর বাড়িতে গিয়ে তারা দেখতে পান তিনি পাচঁদিন আগে সিঙ্গাপুর থেকে দেশে আসেন।দেশে ফিরে হোম কোয়ারেন্টাইন ঠিকমত পালন না করে ঘোরাঘুরি করছেন।ভ্রাম্যমান আদালত এমন অপরাধে ওই ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং একইসাথে তার বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া সহ আরও ৭ জন প্রবাসীর বাড়ি চিহ্নিত করে লাল পতাকা টাঙ্গানো হয়।এছাড়াও এলাকাবাসীকে সচেতন করতে হ্যান্ড মাইক দিয়ে সরকারি নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে উপজেলার কয়েকটি বাজারে দ্রব্যমূল্য ও হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের দাম মনিটরিং করা হয়।এসময়ে দোহার থানার আইন শৃঙ্খলা বাহিনীসহ অন্যান্যরা সাথে ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন