এসডিপি দোহার(ঢাকা)প্রতিনিধি: দোহার উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে উপজেলার মুদি, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় কাঁচামালসহ পণ্যের দোকান বাদে সব ধরণের দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন দোহার থানা পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার বিকেলে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে উপজেলার প্রধান জয়পাড়া হাট-বাজারসহ ৮টি ইউনিয়নের প্রতিটি বাজারে মাইকিং করে এ ঘোষণা দেন দোহার থানা প্রশাসন। ঘোষনায় থানা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকাল থেকেই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব ধরণের হোটেল-রেস্টুরেন্ট, চায়ের দোকান, ক্লাব-বার,মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান,ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের নিদেশপত্র জানানো হয়।
দোহার উপজেলা সহকারি কমিশনার(ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্র জানান,বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্ঠা সালমান এফ রহমান এ রকম নির্দেশনা দেন। মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন এ নির্দেশনা জারি করেন। এ নির্দেশনা সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা তদারকিতে করতে প্রশাসনকে মাঠে থাকার কথা বলা হয়েছে।
দোহারে এ নির্দেশনা কার্যকর করতে মাঠে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন