দোহারে গাজা ও হেরোইন সহ আলম বাবুর্চি গ্রেপ্তার - - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

দোহারে গাজা ও হেরোইন সহ আলম বাবুর্চি গ্রেপ্তার -

এসডিপি সংবাদঃ ঢাকার দোহার উপজেলার চরকুশাইচর এলাকা থেকে মঙ্গলবার আলম বাবুর্চী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। এসময় পুলিশ তার বাড়ি থেকে ২০ কেজি গাজা ও ১৫ শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে। সে ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
দোহার থানার ওসি তদন্ত মো. আরাফাত হোসেন বলেন, আলম দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। অভিযান চলমান রয়েছে।

1 টি মন্তব্য:

Recent in Sports

Most Popular

Tags