ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় র্যাব-১১ অভিযান চালিয়ে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আহাদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বুধবার রাত ৯টায় উপজেলার কালাইমারী মদনখালী গ্রাম থেকে তাকে গে করে। আহাদ ঐ গ্রামের মৃত শেখ আমির আলীর ছেলে।
র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালাইমারী মদনখালী গ্রামের অভিযান পরিচালনা করে ৫০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আহাদকে গ্রেফতার করে।
পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ চাঁদপুর থেকে নদী পথে মুন্সীগঞ্জ এবং ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন