দোহার প্রতিনিধি:
পদ্মাপাড়ে মিনি কক্সবাজার মৈনট ঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়েছে। ৮ এপ্রিল থেকে ১৪ পর্যন্ত এই সাত দিন চলবে জাটকা সংরক্ষণ সপ্তাহ।
মঙ্গলবার(৮ এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এবারের শ্লোগান ছিল ‘জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে’ । এই শ্লোগানে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য নৌ-র্যালীর আয়োজন করা হয়৷
এর আগে এসব কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
এসময় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) ড. আয়েশা সিদ্দিকা।
তিনি বলেন, ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ৷ ১০ ইঞ্চির ছোট যেগুলো সেগুলোকে জাটকা বলা হয়৷ আগামী সাত দিন জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় মাছকে রক্ষা করতে হলে সকলের নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে৷
তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহে দোহার নবাবগঞ্জসহ ঢাকা জেলায় প্রতিটি হাট-বাজারে সংশ্লিষ্ট মৎস্য দফতর থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) মো. আশরাফুল আলম, ঢাকা জেলা নৌ পুলিশ সুপারের পক্ষে প্রতিনিধি(এএসপি), কেরানীগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, দোহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাছির উদ্দিন পল্লব ও স্থানীয় নৌ পুলিশ সদস্যসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Comments
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
New
দোহারে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন ও নানা কর্মসূচি
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
শনিবার দুই মে দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয় শক্তি...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন