মানবাধিকার বার্তাঃ
স্ত্রীর সঙ্গে প্রতারণা করে একাধিক বিয়ে করায় পুলিশের হাতে গ্রেফতার হলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাবির হোসেন পাভেল। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার সকালে পাভেলের প্রথম স্ত্রী ফারহানা ঋতু এ তথ্য নিশ্চিত করেন। তার অভিযোগ, পাভেল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ অনেক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলারও আসামি সে। সেই মামলার প্রধান আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাভেলের প্রথম স্ত্রীর করা একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এলাকাবাসী জানায়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তরচর গ্রামের বাসিন্দা পাভেল গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পাভেলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন ছিলেন। সাজাপ্রাপ্ত মামলার তথ্য গোপন করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে নির্বাচনের আড়াই বছর পর পদ থকে অপসারণ করে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিল।
বলমন্তরচর বাসিন্দা সাবেক ব্যাংকার আব্দুর রউফ মন্টু বলেন, পাভেল একজন শীর্ষ সন্ত্রাসী। তার বাহিনীর অত্যাচারে নবাবগঞ্জবাসী অতিষ্ঠ ছিল। পাভেল আমার বাসায় ২০২৩ ও ২৪ সালে গুলি করে। সেসময় প্রশাসনকে জানিয়েও প্রতিকার পাইনি। তবে সে গ্রেফতার হওয়াতে এলাকায় শান্তি ফিরে আসবে। পাভেলের নামে নবাবগঞ্জ থানায় একাধিক মামলা থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ধরাছোঁয়ার বাইরে ছিল। সে নবাবগঞ্জে বাস ডাকাতি মামলারও আসামি ছিল। এছাড়া নারায়ণগঞ্জে ২০১৪ সালের ১০ ফেব্র“য়ারি র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়। সেই মামলায় ১৭ বছর সাজা হয়েছিল।
ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, ২০২০ সালের ১৮ জুলাই পাভেল ও তার বাহিনী আমার কেবল ব্যবসা দখল করতে অফিসে হামলা করে। এ সময় ভাগিনা সাজিদসহ কয়েকজন আহত হয়। পরে আমাকে হত্যার জন্য তারা কিলার ভাড়া করে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় জিডি ও অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় (২৪ ডিসেম্বর) পাভেলের নেতৃত্বে কলাকোপায় সাংবাদিকদের ওপর হামলা হয়। গাড়ি ভাঙচুর করা হয়। সে নবাবগঞ্জ শহিদ মিনার এলাকায় ২০১৩ সালে ২৬ মার্চ প্রতিপক্ষকে দিনের বেলা গুলি করে। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, তার নামে নবাবগঞ্জ থানায় ২০০৯ সালের একটি মামলার তথ্য পাওয়া গেছে। একাধিক জিডি আছে।
Comments
শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
New
নবাবগঞ্জের পাভেল ঢাকায় গ্রেফতার
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ________ বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
থানা প্রতিনিধি,নবাবগঞ্জ : মসজিদের ইমাম রাখা না রাখা বিষয় নিয়ে মসজিদ কমিটির দুই পক্ষের দন্দে দুই ভাই মিলে আব্দুল মান্নান (৫৮) নামের এক ব্য...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন