আন্দোলনে হামলা -মামলায় দোহারে গ্রেপ্তার -৪ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আন্দোলনে হামলা -মামলায় দোহারে গ্রেপ্তার -৪

দোহার (ঢাকা) প্রতিনিধি : দোহারে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলনে হামলা ও নাশকতার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন মাহমুদ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার(৪৮) ,বিলাশপুর গ্রামের সৈজদ্দিনের ছেলে সেরালি মাদবর(৫৬) ,লটাখোলা বিলের পাড় এলাকার আঃ মালেকের ছেলে আঃ করিম(৩৮) ও জামালচর গ্রামের হানু মাদবরের ছেলে রাইপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শিপন মাহমুদ(৪২)।
দোহার থানার ওসি রেজাউল করিম বলেন গতকাল বুধবার অভিযান চালিয়ে উপজেলার বিলাশপুর,লটাখোলা, মাহমুদ পুর ও জামালচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ১৭৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দুইশো -আড়াইশ জন কে আসামি করে দোহার থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags