ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইনের পাশ্ববর্তী গ্রাম শ্রীনগর উপজেলার খাহ্রা গ্রামের আমীর হোসেন উজ্জল (৪৫) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় বখাটেরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উজ্জলের বোনের জামাই বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন,স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের ছেলে ইশতিয়াক, ইন্তাজ ও ইনজামুল।
আহত উজ্জলের দুলা ভাই ওয়াহিদুজ্জামান অভিযোগে বলেন,আমি একজন ডিস ব্যবসায়ী ও চূড়াইন বাজারে আমার জেনারেটরের ব্যবসা প্রতিষ্ঠান আছে।
২০২০ সালে স্থানীয় ইশতিয়াক,ইন্তাজ ও ইনজামুল আমার কাছে চাঁদা দাবী করলে আমি রাজী না হলে তারা আমার উপর চড়াও হয়ে দোকানে হামলা চালায়। এরপর গ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গ বিষয়টি মীমাংসা করে দিলেও গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তার উপর পেয়ে আমার শ্যালক উজ্জলকে হাতুড়ি ও চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।
তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাকে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবনতি দেখে তাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
সৌদি প্রবাসীকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম
আহত উজ্জল বলেন,শুক্রবার আমি আমার বন্ধুর সাথে ঘুরতে যাই। আমার বাড়ির আশপাশে তারা ওঁত পেতে ছিলো। সন্ধ্যায় বাড়িতে ঢুকার সময় ইশতিয়াক,ইন্তাজ ও ইনজামুল আমার উপর হামলা করে। তাদের হাতে থাকা হাতুড়ি ও চাপাতি দিয়ে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
তিনি বলেন,তাদের বিরুদ্ধে নেশাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকায় গ্রামে কেউ কথা বলার সাহস পায় না। এমনকি তারা অন্যায় করলে চেয়ারম্যান মেম্বাররা বিচার করার সাহসও পায় না।
সৌদি প্রবাসীকে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম
অভিযুক্তদের বাবা বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন,ডিসের ব্যবসা আমার ছিলো বর্তমানে আমি আমার ভাতিজা ওয়াহিদুজ্জামান কে লিখিতভাবে দিয়ে দিয়েছি।
আমার ছেলেরা ঢাকায় লেখাপড়া করে। আমি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেই না। অন্যায়কারী যেই হউক আমার ছেলে হলেও তার বিচার হবে।
এ বিষয়ে শ্রীনগর থানার উপ-পরিদর্শক খন্দকার জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সরেজমিনে গিয়েছিলাম মামলা পক্রিয়াধীন।
Comments
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
New
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আঃ মান্নানের ছেলে ইসতিয়াক কুপিয়ে জখম করলো,সৌদি প্রবাসী আমির কে
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
ঢাকার দোহারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালামগঞ্জ কবরস্থান সংলগ...
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
ঢাকার দোহার উপজেলায় হারুনুর রশিদ ওরফে হারুন মাষ্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি দোহার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৯ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ...
-
নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহারের খারাকান্দা এলাকায় এক নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী সিফাত হোসেন মনি (২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১০,...
-
বরগুনা-১ আসনের সাবেক এমপির স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ________ বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর...
-
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাজেদা ইসলাম রুনু (৩৩)...
-
থানা প্রতিনিধি,নবাবগঞ্জ : মসজিদের ইমাম রাখা না রাখা বিষয় নিয়ে মসজিদ কমিটির দুই পক্ষের দন্দে দুই ভাই মিলে আব্দুল মান্নান (৫৮) নামের এক ব্য...
-
নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ‘গুড নেইবারস বাংলাদেশ ঢাকার দোহার সিডিপি এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘জুলাই- আগস্টে...


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন