ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়র মরদেহ দেখতে গিয়ে বালুভর্তি ট্রাক চাপায় একই পরিবারের ৪ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটো চালকসহ আরও ৩ জন।
নিহতরা হলেন- ময়না বেগম (৫০) রাহেলা বেগম (৪০) সুফিয়া (৩০) এবং মালা বেগম (৪৬) তারা সবাই একে অপরের আত্মীয়। তারা উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গাঙ্গেরপাড় এলাকার বাসিন্দা।
সোমবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার মৃধাকান্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮ টার দিকে ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাবি ও ভাগ্নিকে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশ্যে রওনা হন। মৃধাকান্দা মোড়ে আসলে দোহার থেকে আসা বালুবাহী একটি ট্রাক এসে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
Comments
সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
New
মৃত আত্মীয় কে দেখতে যেয়ে ট্রাকের চাপায় একই পরিবারের ৪ জন নিহত
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন