বাংলার সংবাদ নিউজ ডেস্ক :
ঢাকার দোহারে আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ২ নং কুসুমহাটি ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক করেছেন বর্তমান চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন আজাদ । উঠান বৈঠক কে ঘিরে ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সমস্বরে সমর্থন দেন আমজাদ হোসেন আজাদ কে৷ বাস্তা শুভন ফকিরের বাড়ির সামনের মাঠে ৫ ও ৬ নং ওয়ার্ডের উপস্থিত গ্রামবাসীর সকলে ঐক্যবদ্ধ হয়ে আমজাদ হোসেন আজাদ কে আগামীতেও বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ, এমন অভিপ্রায় ব্যক্ত করেন সকলে।
প্রধান অতিথি কুসুম হাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ও মেহবুব হাসান কুতুব কবিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মোশাররফ মিয়া, দেলোয়ার সিকদার,ফারুক আহমেদ, মারুফ মিয়া,তানভীর নিশু,জাহাঙ্গীর, সহ আরো অনেকে৷ উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমজাদ হোসেন আজাদ একজন সফল চেয়ারম্যান, এটা পরীক্ষিত। তাই এবারের নির্বাচনেও তাকে আমরা বিজয়ী করতে চাই। অতিথি বৃন্দ বক্তব্যে আরো বলেন, আজাদ পুনর্বার বিজয়ী হলে অসামপ্ত কাজগুলি আলোর মুখ দেখবে। এলাকার যেমন উন্নয়ন হবে৷ তেমনি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং কুসুমহাটি ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আজাদের বিকল্প নেই।
Comments
বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
New
আমজাদ হোসেন আজাদের ইউপি নির্বাচনী প্রচারণা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন