
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় দুপুর ২টার পর থেকে সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ও শপিংমল এবং বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে এবং বাড়ির বাহিরে বের হলে মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এক গুরুত্বপূর্ন বৈঠকে এই সিদ্ধান্তে নেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় তিনি জানান, ইতোপূর্বে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। নবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা । আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হই তাহলে মহামারী করোনা থেকে আমরা কেউই মুক্তি পাবো না। তিনি আরোও জানান, শুক্রবার থেকে উপজেলার সকল ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান দুপুর ২টা থেকে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়ির বাহিরে বের হলেই মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা হয়েছে। যদি কেউ এ নির্দেশনা অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি নবাবগঞ্জ উপজেলা বাসীকে অনুরোধ করছি আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং আপনি সহ আপনার পরিবার ও রাষ্ট্রকে নিরাপদ রাখুন।
Leave a Reply