করোনায় অসহায় মানুষের পাশে: লাকী আহমেদ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

মঙ্গলবার, ১৯ মে, ২০২০

করোনায় অসহায় মানুষের পাশে: লাকী আহমেদ


SHARES
করোনা ভাইরাসের কারণে প্রভাব পড়েছে খেটে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে। এ মানুষ গুলোর সাহায্যে কাজ করে যাচ্ছে মানবাধিকার কর্মী ঢাকা জেলা দঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সভাপতি ও নায়লা প্রপার্টিজ লিমিটেড এবং লাকী জাগরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লাকী আহমেদ। 

এরই ধারাবাহিকতায় রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরের নিজস্ব কার্যালয়ে দরিদ্র অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন নায়লা প্রপার্টিজ লিমিটেড ও লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মানবাধিকার কর্মী  লাকী আহমেদ।
 লাকী আহমেদ বলেন, সাধারন ও খেটে খাওয়া মানুষেরা সবসময় ভালো থাকুক এটাই তার সারা জীবনের স্বপ্ন। জানান, সবসময় পথশিশু, মাদকাসক্ত, নিপীড়িত, নির্যাতিত, দরিদ্র অসহায় মানুষদের পাশে ছিলো নায়লা প্রপার্টিজ লিমিটেড ও লাকী জাগরণ ফাউন্ডেশন। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন লাকী আহমেদ।
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আহবানও জানান লাকী আহমেদ। করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যনীতি মেনে চলারও পরামর্শ দেন নায়লা প্রপার্টিজ লিমিটেড ও লাকী জাগরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী  লাকী আহমেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags