নবাবগঞ্জের মাঝির কান্দায় অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

নবাবগঞ্জের মাঝির কান্দায় অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ



নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোহার-ঢাকা রোডে মাঝিরকান্দা নামক এলাকায় মোটরসাইকেল এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন-সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। মোটরসাইকেলে থাকা ওই তিনজনের বাড়ি দোহার উপজেলার খাড়াকান্দা গ্রামে একজন এবং অন্য দুইজনের বাড়ি ইউসুফপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নবাবগঞ্জ থেকে আসা একটি অটোরিক্সার সাথে দোহার থেকে নবাবগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকলেটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। মোটরসাইকেলে থাকা তিনজন-সহ ইজিবাইকে থাকা বেশ কয়েকজন যাত্রীও আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলার প্যার‌্যাগন হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags