দোহারে বিদ্যুৎ ষ্পৃষ্টে এক কৃষকসহ তিন গবাদি পশুর মর্মান্তিক মৃত্যু।এলাকাবাসীর বিক্ষোভ। - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বুধবার, ২০ মে, ২০২০

দোহারে বিদ্যুৎ ষ্পৃষ্টে এক কৃষকসহ তিন গবাদি পশুর মর্মান্তিক মৃত্যু।এলাকাবাসীর বিক্ষোভ।



মানবাধিকার বার্তা রিপোর্ট দোহার(ঢাকা)প্রতিনিধিঃ দোহার উপজেলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষক ও তার গোয়ালের তিনটি গরু মারা গেছে।এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী পল্লী বিদ্যুতের খামখেয়ালিপনাকে দায়ী করেন এবং পল্লী বিদ্যুতের বিচারের দাবীতে বিক্ষোভ করেন।নিহত শেখ সোহরাব ঘটু(৭০) সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া মিজাননগর গ্রামের মৃত শেখ উকিল উদ্দিনের ছেলে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কৃষক ঘটু প্রতিদিনের ন্যায় তার গোয়ালঘরের তিন গরুকে ঘাস খাওয়ানোর জন্য বের করেন।পথিমধ্যে নুরু চকিদারের বাড়ির সামনে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহের লাইনের তার ছিড়ে পড়ে খাকায় তাতে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষক ও তার তিনটি গরু মারা যায়।পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পল্লী বিদ্যুতের অফিসে জানালে বিদ্যুৎ বিতরন লাইন বন্ধ করা হয়।এ ঘটনার ৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা ভয়ে বিচ্ছিন্ন করা সংযোগ ও নিহতের  খোঁজ-খবর না নিলে সবাই ক্ষেপে উঠে বিক্ষোভ করেন।পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেনকে এলাকাবাসী জানালে তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিচ্ছিন্ন হওয়া সংযোগ মেরামত করে।
নিহতের সন্তান শেখ দুলাল জানান ৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও পল্লী বিদ্যুৎ বিতরন বিভাগের কেউ না আসাতে আমরা এলাকাবাসী বিচার ও ক্ষতিপূরনের দাবীতে বিক্ষোভে অংশ গ্রহন করি।সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শনে আসে এবং আমাদের অভিযোগ গ্রহন করেন।পরবর্তীতে চেয়ারম্যানের আশ্বাসের ফলে আমরা শান্ত হয়ে লাশ দাফন করতে রাজি হই।
এ বিষয়ে দোহার পল্লী বিদ্যুৎ সমিতির উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো.খরশিদ আলম জানান,গতরাতে ঝড়েরবেগে বৃষ্টি হওয়ায় গাছের ডাল ভেঙ্গে বিদ্যুৎ বিতরন লাইনের উপর পড়লে সাথে সাথেই তার ছিড়ে যায়।বিষয়টি বুঝে উঠার আগেই দূর্ঘটনায় কৃষক ও তার তিনটি গরুই বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান।বিষয়টি নিয়ে আমার উধর্তন কতৃপক্ষের সাথে আলাপ করেছি।ক্ষতিপূরনের মাধ্যমে সমাধান করা হবে।
দোহার,ঢাকা।

 বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও ৩ টি গরুর মৃত্যু হয়েছে। ২০ মে সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শেখ সোরহাব আহমেদ ঘটু, তার বয়স আনুমানিক ৭০ বছর। তিনি সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া গ্রামের বাসিন্দা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে গতকাল বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি সহ রাতে ভারি বৃষ্টি ও দমকা বাতাস বয়ে যায়। যার ফলে পল্লি বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পরে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মে (বুধবার) সকালে বৃষ্টি কিছুটা কমে গেলে ঘটু মিয়া তার খামারের গরু চড়াতে বাসা থেকে বের হয়। এ সময় বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পরে থাকায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে ঘটু সহ একই সাথে ৩ টি গবাদি পশুর মৃত্যু ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, এ ঘটনার পর পল্লি বিদ্যুতের লোকদের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পল্লি
 বিদ্যুতের কাউকে পাওয়া যায়নি। পুলিশের সাথেও বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেনি দোহার থানা পুলিশ।

পল্লি বিদ্যুতের গাফিলতিতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags