দোহারে করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু
- আপডেট: বুধবার, ১৩ মে, ২০২০
- ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের লটাখোলা গ্রামের এক নারী(২৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে, বুধবার দুপুরে মৃত্যুবরণ করেছে। দোহার উপজেলা এ নিয়ে ২ জন করোনায় আক্রান্ত রোগী মৃত্যুবরণ করলো।
মৃত নারীর পরিবার সূত্রে জানা যায়, আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকায় ডায়ালাইসিস করাতে গেলে চিকিৎসক ওই নারীর শরীরে করোনা উপসর্গ দেখে করোনা পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মঙ্গলবার রাত ১২টায় মোবাইলে আসা ম্যাসেজে জানতে পারে তিনি করোনা সংক্রমনে আক্রান্ত। তাৎক্ষণিকভাবে আক্রান্ত ওই নারীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
বুধবার দুপুরে করোনায় আক্রান্ত নারী দোহার থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তায় গাড়ীতে মৃত্যু বরণ করে বলে মৃতের স্বজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply