দোহারে বাবু মিয়া- বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ পুর্ববর্তী ত্রাণ বিতরণ - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

দোহারে বাবু মিয়া- বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ পুর্ববর্তী ত্রাণ বিতরণ


মানবাধিকার বার্তা রিপোর্ট : করোনা মোকাবেলায় পবিত্র রমজানে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( 20 মে) সকালে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান মো. রোমান মিয়ার অর্থায়নে রায়পাড়া,বান্দুরা ও দোহার পৌর এলাকায় ১ হাজার অসহায় ও মধ্যেবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন  কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শহিদুল ইসলাম, ইসমাইল মাদবর, জাকির হোসেন, আনোয়ার হোসেন খাঁন, আইয়ুব বাওয়ালী, মামুন বাওয়ালী প্রমুখ। বিদ্যালযরে শিক্ষক ও স্কাউটবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ জার্মান শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়া সামগ্রিক কর্মকান্ড তদারকি ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags