মানবাধিকার বার্তা সংবাদ (ঢাকা) দোহার :
দোহার উপজেলায় হতদরিদ্র,কর্মহীন সাধারণ পরিবার,মধ্যবিত্ত সহ প্রায় সারে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন জনতা শিপ বিল্ডার্সের চেয়ারম্যান মো.বরকত উল্লাহ।বরকত উল্লাহ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের গাজিরটেক গ্রামের আব্দুল জলিলের পুত্র।
বুধবার উপজেলার বটিয়া সড়কের সাথে দোহার সিটি হাসপাতালের প্রস্তাবিত জায়গায় এই ত্রান সামগ্রী বিতরন করা হয়।ত্রান সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন,উপজেলা সহকারি কমিশনার(ভুমি)জ্যোতি বিকাশ চন্দ্র,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন,সুতারপাড়া আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন,নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী,নারিশা ইউনিয়ন আ,লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু প্রমুখ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুতার পাড়া ইউনিয়নের আওয়ামীলীগ এর সভাপতি সেখ নাসির উদ্দিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন