এসডিপি বার্তা সংবাদঃ ঢাকার দোহার উপজেলার চরকুশাইচর এলাকা থেকে মঙ্গলবার আলম বাবুর্চী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। এসময় পুলিশ তার বাড়ি থেকে ২৫ কেজি গাজা ও ১৫ শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে। সে ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
দোহার থানার ওসি তদন্ত মো. আরাফাত হোসেন বলেন, আলম দীর্ঘদিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। অভিযান চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন