দোহারে বাজার মনিটরিং এ নির্বাহী মেজিস্ট্রেট - - মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

দোহারে বাজার মনিটরিং এ নির্বাহী মেজিস্ট্রেট -

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে বাজারে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রনে রাখতে দোহার উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।ইনসেটে দোহার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এসডিপি বার্তা কে জানান, ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্ঠা সালমান এফ রহমানের নির্দেশে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে দোহারের মৈনট ঘাটসহ যেকোন জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এছাড়াও প্রবাসী রেমিট্যান্সখ্যাত দোহার ও নবাবগঞ্জ এলাকার বিদেশ ফেরত প্রবাসীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।যদি কেউ কোয়ারেন্টানে থাকতে না চায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও দুই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য নির্দেষ  দেওয়া হয়েছে।এ সময় টা শিক্ষার্থীদের বাহিরে ঘুরে বেড়ানো বা কোচিং করার সময় নয় বলে সবাইকে সতর্ক করেন। সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags