দোহার থানা কমিটির নবনির্বাচিত ওয়ার্কার্স পার্টির নেতৃ বৃন্দ আজ বিকেলে ওসি দোহার সাজ্জাদ হোসেন এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
ওসি সাহেব বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেন।এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ও আসন্ন সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির বিশেষ সহায়তা চেয়ে আবেদন রাখেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন - কেন্দ্রীয় নেতা কমরেড করম আলী,ঢাকা জেলা কমিটির সভাপতি কম.আব্দুল বারেক,সাধারণ সম্পাদক কম.আজাহারুল হক, থানা সভাপতি কম.নাছির উদ্দিন পল্লব ,সাধারণ সম্পাদক সেখ সোহেল রানা,থানা সদস্য কম.সুনিল মাদবর ,আছলাম সেখ ,খলিল মোল্লা,পান্নু,ছামছু মাস্টার,বোরহান আহমেদ ও কামরুল হাসান সহ ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ শেষে ওসি সাহেব সকল নেতৃ বৃন্দদের মিষ্টি মুখ করান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন