- মানবাধিকার বার্তা

Breaking

Breaking News

Comments

রবিবার, ২১ অক্টোবর, ২০১৮


ঢাকার দোহারে তানজিলা আক্তার (১৩) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বানাঘাটা গ্রামের একটি ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা ধর্ষণের পর গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত তানজিলা স্থানীয় মৃত নুর সালামের মেয়ে। সে একই এলাকার রিপন শরীফের বাড়িতে থেকে কাজ করত।  আটককৃতরা হল, একই এলাকার মো. জিয়া ও মো. শাহজাহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিলা রবিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশের ক্ষেতে সবজি তুলতে যায়। প্রায় দেড় ঘন্টা অতিবাহিত হলেও তানজিলা ফিরে না আসায় তার খোঁজ করতে থাকে রিপন শরিফের পরিবার। খোঁজাখুজির একপর্যায় ক্ষেতের মাঝে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
রিপন শরীফের স্ত্রী জলি বেগম বলেন, আমি ওকে ছোটবেলা থেকে মানুষ করছি। আজ সকালে আমাকে না বলেই খেতে সবজি আনতে গিয়েছিল। যারা ওকে হত্যা করেছে তাদের উপর্যুক্ত শাস্তি চাই।
নিহত তানজিলার মা ইতি বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার নিরীহ মেয়েটাকে এইভাবে মেরে ফেলবে ভাবতেও পারি নাই। আমি খুনিদের ফাঁসি চাই।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, সংবাদ পেয়েই আমি ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন দোহার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Recent in Sports

Most Popular

Tags