মানবাধিকার বার্তাঃ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক ইকবালের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সম্প্রতি ঢাকা সাইবার ট্রাইবুনালে মামলাটি করেন সাংবাদিক মো. ইকবাল হোছাইন।
মামলায় সিরাজদিখানের চোরমর্দন গ্রামের তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ রোমান হাওলাদারকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী সানজিদা খানম ইভা জানান, মামলাটি ( নং - ৩৩/২০২৪) আমলে নিয়ে আদালত ঢাকা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট তার ফেসবুক আইডি থেকে প্রচার করেন। এছাড়া সিরাজদিখানের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন ও ইকবালের বিরুদ্ধে ২২ জানুয়ারি ২৪ খ্রি. বিকেল ৪.৫৬ ঘটিকায় চরম কুরুচিপূর্ণ, অবমাননাকর ও অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয়েছে, যা সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর ২১/২৫/২৯ ধারায় অপরাধের সামিল।
জানা যায়, রোমান নারী কেলেংকারী (এক বছরের সাজা প্রাপ্ত), মাদক সেবন (ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ দিনের সাজা প্রাপ্ত), চুরি, চাঁদাবাজি প্রভৃতির অভিযোগে অভিযুক্ত। এসব বিষয়ে সিরাজদিখান থানায় তার নামে একাধিক সাধারণ ডায়েরি, অভিযোগ ও মামলা রয়েছে। এ উপজেলার সাধারণ মানুষ ও সাংবাদিকবৃন্দ তার প্রতি সংক্ষুব্ধ। অতিষ্ঠ হয়ে একাধিকবার গণপিটুনি দেয়। এর আগে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়। বর্তমান প্রেসক্লাবের সভাপতি মোক্তারের ক্যামেরা চুরি করলে থানায় অভিযোগ করে। আগে সিরাজদিখান প্রেসক্লাব থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় দরখাস্ত দেওয়া আছে।
বিবাদী রোমান বলেন, সাজা হলে হবে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাজেদুল করিম সরকার মামলার সত্যতা স্বীকার করেন।
Comments
বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
New
ঝিকুট ফাউন্ডেশন ও সাংবাদিক ইকবালকে কটূক্তির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা
About Nasir.pollob
SoraTemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of SoraTemplates is to provide the best quality blogger templates.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Recent in Sports
Most Popular
-
বিশেষ প্রতিনিধিঃ ঢাকার দোহারে কার্তিক পুর ডিজিটাল ডায়াগনষ্টিক ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও মালিক রহমান ডাঃ গতকাল মঙ্গল বার গ্রেফতার হয়েছেন।...
-
মানবাধিকার বার্তা রিপোর্ট : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ ঢাকার দোহারে আজ বুধবার দুপুরে উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনা...
-
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন...
-
ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার ডেস্ক রিপোর্ট রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী...
-
আঞ্চলিক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোব...
-
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি. ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো.মজনু মিয়া। গ...
-
ঢাকার দোহারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার কাঠালীঘাটা এলাকার ...
-
মানবাধিকার রিপোর্ট : ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার পক্ষে বিতরণের উদ্দেশ্যে গোপনে কম্বল মজ...
-
: ঢাকা জেলা দক্ষিণ আঞ্চলিক প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ড. খন্দকার সামসুদ্দোহা। ১২ঘন্টা সময় দাড়িয়ে থেকে প...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন